বিশ্বকাপে ৪৮ দলের দুই ম্যাচ শেষ: কারা নকআউটে, কারা বিদায়
বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিটি দলের দুটি করে ম্যাচ সম্পন্ন হয়েছে। কিছু দল শেষ ৩২ নিশ্চিত করেছে, কিছু দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। মেক্সিকো, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, কলম্বিয়া গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে পৌঁছে গেছে।
বিশ্বকাপের গ্রুপ পর্বে সব দলেরই দুটি করে ম্যাচ শেষ হয়ে গেছে। এই পরিস্থিতিতে কিছু দল আগেভাগেই শেষ ৩২ নিশ্চিত করেছে, আবার কিছু দল গ্রুপ পর্ব থেই বিদায় নিতে বাধ্য হয়েছে। বেশিরভাগ দলই এখনো উত্তেজনায় রয়েছে—শেষ পর্বে যেতে হলে তৃতীয় ম্যাচে কী করতে হবে তা ভাবছে।
গ্রুপ ‘এ’-তে মেক্সিকো টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার আগে নকআউট নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়া ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার সমান ১ পয়েন্ট।
গ্রুপ ‘বি’-তে কানাডা ও সুইজারল্যান্ডের পয়েন্ট সমান ৪। গোল ব্যবধানে এগিয়ে থাকায় কানাডা শীর্ষে। বসনিয়া ও কাতারের পয়েন্ট ১ করে।
গ্রুপ ‘সি’-তে ব্রাজিল ও মরক্কো সমান ৪ পয়েন্টে। গোল ব্যবধানে ব্রাজিল এগিয়ে থাকায় শীর্ষে। স্কটল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে তৃতীয়। হাইতি ইতিমধ্যে বিদায় নিশ্চিত করেছে।
গ্রুপ ‘ডি’-তে যুক্তরাষ্ট্র দুই ম্যাচে দুই জয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ার পয়েন্ট ৩ করে। তুরস্ক টানা দুই হারে বিদায়।
গ্রুপ ‘ই’-তে জার্মানি ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত। আইভরিকোস্ট ৩ পয়েন্টে দ্বিতীয়।
গ্রুপ ‘এফ’-তে নেদারল্যান্ডস ও জাপান সমান ৪ পয়েন্ট। গোল ব্যবধান সমান হলেও বেশি গোল করায় নেদারল্যান্ডস শীর্ষে। সুইডেন ৩ পয়েন্টে তৃতীয়। তিউনিসিয়া বিদায় নিয়েছে।
গ্রুপ ‘জি’-তে মিসর ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। ইরান ও বেলজিয়াম সমান ২ পয়েন্ট।
গ্রুপ ‘এইচ’-তে স্পেন ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। উরুগুয়ে ও কেপ ভার্দের পয়েন্ট ২ করে।
গ্রুপ ‘আই’-তে ফ্রান্স ও নরওয়ে টানা দুই জয়ে ৬ পয়েন্ট—দুই দলেরই নকআউট নিশ্চিত। সেনেগাল ও ইরাকের কোনো পয়েন্ট নেই।
গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনা কোনো গোল না খেয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। অস্ট্রিয়া ও আলজেরিয়া সমান ৩ পয়েন্ট। জর্ডান টানা দুই হারে বিদায়।
গ্রুপ ‘কে’-তে কলম্বিয়া টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেরা। পর্তুগাল ৪ পয়েন্টে দ্বিতীয়।
গ্রুপ ‘এল’-তে ইংল্যান্ড ও ঘানা সমান ৪ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড শীর্ষে। ক্রোয়েশিয়া ৩ পয়েন্টে তৃতীয়।