বিশ্বকাপ ২০২৬: মেসি-রোনালদোর ঐতিহাসিক লড়াইয়ের সম্ভাবনা কোন রাউন্ডে?
২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা ও পর্তুগালের মধ্যে কোয়ার্টার ফাইনালে মেসি-রোনালদোর প্রতীক্ষিত দ্বৈরথ অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে প্রতিপক্ষ হিসেবে দেখার দীর্ঘদিনের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। বর্তমান আসরে আর্জেন্টিনা 'জে' গ্রুপে এবং পর্তুগাল 'কে' গ্রুপে খেলছে। আর্জেন্টিনা টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে। পর্তুগালেরও দুই ম্যাচে চার পয়েন্ট রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, উভয় দল নিজ নিজ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠলে এবং পরবর্তী দুই ধাপ সফলভাবে অতিক্রম করলে কোয়ার্টার ফাইনালেই তাদের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হবে। ১১ জুলাই কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে এই হাইডক্লাস লড়াই অনুষ্ঠিত হতে পারে। এছাড়া রাউন্ড অব ৩২, সেমিফাইনাল বা এমনকি ফাইনালেও তাদের দেখা হতে পারে বলে জানানো হয়েছে।