সব সংবাদ
জাতীয়

দিনাজপুর সীমান্তে সন্দেহজনক ৪ জন আটক, নারীসহ জিজ্ঞাসাবাদ চলছে

দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় ভোররাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় চারজনকে আটক করেছে স্থানীয়রা। আটকৃতদের মধ্যে একজন নারী রয়েছেন এবং তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। বিজিবি ও আনসার সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় ভোররাতে সন্দেহজনক চারজনকে আটক করেছে এলাকাবাসী। বুধবার ভোর ছয়টার দিকে জেলার ৮ নং শংকরপুর ইউনিয়নের শালকি মৈজাকুড়ি গ্রামে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করেন এবং পরে ইউনিয়ন পরিষদে সোপর্দ করেন। আটককৃতরা হলেন নড়াইল জেলার কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের বাসিন্দা আকুব্বর মোল্যা, তার স্ত্রী জাহানারা বেগম, বোরহান মোল্লা ও রমজান মোল্লা। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে তারা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুজ্জামান জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি পুশইনের ঘটনা বলে মনে হচ্ছে না, বরং এটি অবৈধ অনুপ্রবেশের ঘটনা হতে পারে। ধারণা করা হচ্ছে, তারা বেনাপোল বা অন্য কোনো সীমান্ত দিয়ে ইতিপূর্বে বাংলাদেশে প্রবেশ করেছিলেন এবং নিরাপত্তার কারণে নিজ এলাকায় না গিয়ে দিনাজপুরের দিকে চলে আসেন। আটককৃতদের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যাতায়াত করতেন। বিজিবি সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।