সব সংবাদ
জাতীয়

জামালপুরে নিখোঁজ দুই শিক্ষার্থী: ৮ দিন ধরে খোঁজ পাচ্ছে না পরিবার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গত ৮ দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। ১৭ জুন বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি তারা। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি।

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে গত ৮ দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিক্ষার্থীরা হলেন ১৩ বছরের আফসানা আক্তার এবং ১১ বছরের আশা মনি। আফসানা গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং আশা মনি স্থানীয় একটি নূরানী মাদ্রাসার শিক্ষার্থী। পারিবার সূত্রে জানা গেছে, গত ১৭ জুন বিকেল ৫টার দিকে তারা বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তারা নিখোঁজ রয়েছে। আত্মীয়স্বজনসহ সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের সাথে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই ঘটনায় আফসানার বাবা আল আমিন মিয়া বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ৮ দিন পেরিয়ে গেলেও মেয়েদের সন্ধান না পাওয়ায় দুই পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটচ্ছে। ভুক্তভোগী পরিবার মেয়েদের দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ গুরুত্বের সাথে কাজ করছে।