সব সংবাদ
জাতীয়

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের প্ল্যানারি সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অতিথি হিসেবে অংশ নিয়েছেন। এই সেশনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধানরা উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের প্ল্যানারি সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন। ২৪ জুন সকাল ৯টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'ইনোভেটিং অ্যাট স্কেল' শীর্ষক এই অধিবেশন শুরু হয়। এবারের সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও চীন, দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো ও গিনির প্রধানমন্ত্রীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে উদ্ভাবন, অর্থনৈতিক সহযোগিতা এবং বৈশ্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। প্ল্যানারি সেশনের পাশাপাশি বিশ্বনেতারা একটি যৌথ ফটো সেশনেও অংশ নেন।