সব সংবাদ
খেলা

নিউইয়র্কে আটকে পড়ল ব্রাজিল দল, বিমানেই কাটাতে হলো ছয় ঘণ্টা

নিউইয়র্কের খারাপ আবহাওয়ার কারণে ব্রাজিল জাতীয় ফুটবল দলের মিয়ামি যাত্রা প্রায় তিন ঘণ্টা বিলম্বিত হয়েছে। দলের সংবাদ সম্মেলন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নিউইয়র্ক বিমানবন্দরে বৃষ্টির কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ব্রাজিল জাতীয় ফুটবল দলের মিয়ামি সফরে বড় ধরনের বিলম্ব হয়েছে। দলটি স্থানীয় সময় দুপুর ২টায় উড্ডয়নের কথা থাকলেও তাদের বিমান ছাড়ে বিকেল ৫টায় — প্রায় তিন ঘণ্টা দেরিতে। এই সময় খেলোয়াড়দের বিমানের ভেতরেই অবস্থান করতে হয়েছে এবং পুরো দলকে ছয় ঘণ্টারও বেশি সময় বিমানেই কাটাতে হয়েছে।

ফ্লাইট বিলম্বের কারণে কোচ কার্লো আনচেলত্তি ও ফরোয়ার্ড ম্যাথিউস কুনহাকে নিয়ে নির্ধারিত সংবাদ সম্মেলন আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এ বিষয়ে ফিফার কাছে সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ব্রাজিল দলের মিয়ামিতে পৌঁছানোর কথা স্থানীয় সময় রাত ৯টার দিকে।