ঢাকার বায়ু মান সহনীয় পর্যায়ে, বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৪তম স্থান
বুধবার সকালে প্রকাশিত বায়ুমান সূচক অনুযায়ী, ঢাকা ৯৮ স্কোর নিয়ে তালিকার ১৪তম স্থানে রয়েছে, যা 'মাঝারি' বা 'সহনীয়' বায়ুমান হিসেবে বিবেচিত। এদিন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ১৮০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, ২৪ জুন সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার বায়ুমান সূচক ছিল ৯৮, যা 'মাঝারি' বা 'সহনীয়' বায়ুমানের নির্দেশক। এই স্কোরে ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ১৪তম স্থানে রয়েছে। একই সময়ে জাকার্তা ১৮০ স্কোর নিয়ে শীর্ষে, লাহোর ১৭৮ স্কোর নিয়ে দ্বিতীয়, দোহা ১৭০ স্কোর নিয়ে তৃতীয়, কিনশাসা ১৬৯ স্কোর নিয়ে চতুর্থ এবং কাম্পালা ১৫২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ০-৫০ হলে বায়ুর মান 'ভালো', ৫১-১০০ হলে 'মাঝারি' বা 'সহনীয়', ১০১-১৫০ হলে 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫১-২০০ হলে 'অস্বাস্থ্যকর', ২০১-৩০০ হলে 'খুবই অস্বাস্থ্যকর' এবং ৩০১-এর বেশি হলে 'দুর্যোগপূর্ণ' বায়ুমান হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।