সব সংবাদ
রাজনীতি

জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা দাবি জামায়াতের নারী সংসদ সদস্যের

জামায়াতের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হলেও রাজনৈতিক সুরক্ষা দেওয়া হয়নি। এছাড়া তিনি জুলাই স্মৃতিসৌধ ও জাদুঘর প্রতিষ্ঠার জন্য বাজেট বরাদ্দ রাখার অনুরোধ করেছেন।

জামায়াতের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা দেওয়ার দাবি জানিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে এই দাবি জানান তিনি।

রোকেয়া বেগম বলেছেন, জুলাইকে মুছে ফেলতে পলাতক ফ্যাসিস্ট বাহিনী সামাজিক মাধ্যমে অতিমাত্রায় তৎপর। জুলাই যোদ্ধাদের ওপর নির্যাতন হুমকি এবং স্মৃতিস্তম্ভ পুড়িয়ে ফেলার মতো নেক্কারজনক ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হলেও রাজনৈতিক সুরক্ষা দেওয়া হয়নি। এ ব্যাপারে আইনমন্ত্রীর কাছে একটি সুস্পষ্ট নির্দেশনা চাচ্ছি।

এছাড়া জুলাই বিপ্লবের ইতিহাস, আহত যোদ্ধাদের কথা এবং শহীদের স্মৃতি সংরক্ষণে জাতীয় ও স্থানীয় পর্যায়ে জুলাই স্মৃতিসৌধ, জুলাই জাদুঘর, গবেষণাকেন্দ্র এবং ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠার জন্য বাজেট বরাদ্দ রাখার অনুরোধ জানান তিনি।

এই বক্তব্যের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, প্রতিটি আইনই একটি রাজনৈতিক দলিল। সরকারের পক্ষ থেকে যে সুরক্ষা দেওয়া সম্ভব, সেটা আইনি কাঠামোর মধ্যেই দেওয়া হয়েছে।

এ সময় রোকেয়া বেগম তার ছোট্ট সন্তানের শাহাদাতের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ৫ আগস্ট তার ছোট্ট ছেলে ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করে।