সব সংবাদ
খেলা

রোনালদো বললেন, মেসি-আর্জেন্টিনার বিপক্ষে খেলা হলে দারুণ হবে

ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা ও পর্তুগাল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে। এমন সম্ভাবনায় উল্লসিত পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, এটি দারুণ ব্যাপার হবে।

প্রায় বিশ বছরের ফুটবল ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে মেসি ও আর্জেন্টিনার বিপক্ষে কখনও খেলেননি রোনালদো। সেই ঐতিহাসিক দ্বৈরথ এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হতে পারে বলে আশা করা হচ্ছে। হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করা হলে রোনালদো বলেন, এটি সত্যিই দারুণ ব্যাপার হবে। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গ্রুপ পর্বের ম্যাচ জেতা এবং সেটি করতে পেরে তিনি সন্তুষ্ট। রোনালদো স্বীকার করেন, গত কয়েক সপ্তাহ ছিল অত্যন্ত কঠিন। মনে হচ্ছিল যেন ফুটবল থেকেই অবসর নিয়ে ফেলেছেন। কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ঘুরে দাঁড়িয়েছেন।