সব সংবাদ
খেলা
ফ্রান্স কোচ দেশমের মায়ের মৃত্যু, শেষ ম্যাচে থাকতে পারবেন না
ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশম তাঁর মায়ের মৃত্যুর কারণে দেশে ফিরে যাচ্ছেন। আগামী ২৬ জুন নরওয়ের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডাগআউটে উপস্থিত থাকতে পারবেন না তিনি।
ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) মঙ্গলবার (২৩ জুন) এক বিবৃতির মাধ্যমে জানায়, কোচ দিদিয়ের দেশম তাঁর মায়ের মৃত্যুর খবর পেয়েছেন। তাঁর মায়ের শেষকৃত্যে অংশ নিতে তিনি ফ্রান্সে ফিরে যাবেন। এ কারণে আগামী শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে থাকতে পারবেন না দেশম। ২৬ জুন বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টনে নরওয়ের বিরুদ্ধে ‘আই’ গ্রুপের এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মূল প্রতিবেদন (Reference):
মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফ্রান্স কোচ দেশম
— Jugantor