সব সংবাদ
ফেনী

চৌদ্দগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল, আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম বাজার এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হলের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে আবার একই জায়গায় শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম রাজু। এসময় বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন্নবী পাটোয়ারী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী শহিদুর রহমানসহ আরও অনেক নেতা। এছাড়াও উপজেলা, পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মৎস্যজীবিদল ও কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মূল প্রতিবেদন (Reference): চৌদ্দগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল — দ্য ডেইলি স্টার লাইন