সব সংবাদ
জাতীয়

ঢাকার টেকনিক্যাল মোড়ে চলন্ত গাড়ি থেকে ককটেল বিস্ফোরণ

রাজধানীর টেকনিক্যাল মোড়ে মঙ্গলবার রাতে চলন্ত গাড়ি থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, গাবতলীগামী একটি গাড়ি থেকে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটায়। এতে কেউ হতাহত হয়নি।

ঢাকার টেকনিক্যাল মোড়ে মঙ্গলবার রাতে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ডিএমপির দারুস সালাম জোনের সহকারী কমিশনার এমদাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, রাত ৮টা ২০ মিনিটে গাবতলীগামী চলন্ত একটি গাড়ি থেকে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে মারে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।