সব সংবাদ
ফেনী

সোনাগাজীতে মাছ চোর আটক, পকেটে ইয়াবা উদ্ধার

ফেনীর সোনাগাজীতে মুহুরী প্রজেক্ট এলাকায় আবদুর রাজ্জাক নামে একজন মাছ চোরকে চোরাই মাছসহ হাতে নাতে ধৃত করে স্থানীয় জনতা ও মৎস্য প্রকল্পের মালিকেরা। পরে তল্লাশীতে তার পকেট থেকে ২টি ইয়াবা ও সরঞ্জাম উদ্ধার হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।

সোনাগাজী প্রতিনিধি জানান, গতকাল মঙ্গলবার সকালে সোনাগাজীর মুহুরী প্রজেক্ট এলাকায় খোয়াজের লামছি মৎস্য প্রকল্পে এই ঘটনা ঘটে। আবদুর রাজ্জাক নামে একজন মাছ চোরকে চোরাই মাছসহ হাতে নাতে ধৃত করে মারধোর করে স্থানীয় জনতা ও মৎস্য প্রকল্পের মালিকেরা পুলিশে সোপর্ধ্ব করে। এসময় তল্লাশী করে তার লুঙ্গির নিচে থ্রি কোয়ার্টারের পকেট থেকে ২টি ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক আজগর হোসাইনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে। এই ঘটনায় স্থানীয় যুবদল নেতা এনামুল হক বাদী হয়ে আটক আবদুর রাজ্জাকসহ ৮ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তাকে ফেনীর আদালতে প্রেরণ করে। মামলার বাদী এনামুল হক সাহিন বলেন, কিছু মাদক সেবী ও চোরের উপদ্রবে এখানকার মৎস্য চাষীরা চরম বিরক্ত, এরা সুযোগ পেলেই প্রকল্প থেকে মাছ ধরে, মাছের খাদ্য চুরি করে। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পর আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মূল প্রতিবেদন (Reference): সোনাগাজীতে মাছ চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্ধ্ব — দ্য ডেইলি স্টার লাইন