সব সংবাদ
ফেনী

ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষকে ৩ মামলায় কারাগারে পাঠানোর আদেশ

ফেনী আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন ফেনীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা না-মঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেন।

ফেনী আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানকে ৩টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন ফেনীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ছালামত উল্লাহ। গতকাল মঙ্গলবার এই আদালত এফজিআর ৪২১/২৪, এফজিআর ৪৯৯/২৪ এবং এফজিআর ২৭৪/২৫ নম্বর মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এফজিআর ৪৯৯/২৪ নম্বর মামলায় উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে মাওলানা মাহমুদুল হাসান স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

ফেনীর আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম জানান, ৩টি মামলায় আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসানের জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মূল প্রতিবেদন (Reference): ৩ মামলায় কারাগারে ফেনী আলীয়ার অধ্যক্ষ — দ্য ডেইলি স্টার লাইন