ফেনী চেম্বার অব কমার্স নির্বাচন: পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়ায় হারুন-সাব্বির প্যানেলের গণসংযোগ
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সামনে রেখে সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের হারুন-সাব্বির প্যানেলের প্রার্থীরা পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছেন। এসব সভায় বিলোনিয়া স্থলবন্দরকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়েছে।
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচন উপলক্ষ্যে সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের হারুন-সাব্বির প্যানেলের প্রার্থীরা গতকাল পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা ও গণসংযোগ কর্মসূচি পালন করেন।
সকালে ফুলগাজী উপজেলা বিএনপির কার্যালয়ে পরশুরাম ও ফুলগাজী উপজেলার ভোটারদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়াসহ হারুন-সাব্বির প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এরপর ছাগলনাইয়া উপজেলায়ও ভোটারদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহম্মদ মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর বিএ এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উল্লেখ করেন, বিলোনিয়া স্থলবন্দরকে আরও গতিশীল ও কার্যকর করতে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে বাণিজ্য কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং চেম্বারকে আরও শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে তারা নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানান।
গণসংযোগে সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী আমান উদ্দিন কায়সার সাব্বির, জুনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী রিয়াজ মো. সাইদুর রহমান জুয়েল ও মো. মাঈন উদ্দিন উপস্থিত ছিলেন।
পরিচালক (সাধারণ ক্যাটাগরি) পদপ্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ নুর উদ্দিন, সাবরিনা চৌধুরী, আব্বাস ফারুক ভূঁইয়া, মো. নুরুল আফছার মজুমদার, আবদুল কাইয়ুম ও মো. শারাফাত হোসেন চৌধুরী।
পরিচালক (সহযোগী ক্যাটাগরি) পদপ্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, মোহাম্মদ মাহবুবুল হক, রমিজ উদ্দিন আহাম্মেদ, মোহাম্মদ আজীজুর রহমান, তৌহিদুল ইসলাম, আবু তালেব মজুমদার, মোস্তাফা কামাল, বিবি কুলছুম, মোহাম্মদ শোয়াইব, আরিফুল ইসলাম মাহমুদ এবং মোহাম্মদ তামিম।