সব সংবাদ
রাজনীতি

সিলেটে বিএনপি নেতাকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় অভিযোগের সিদ্ধান্ত

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে কয়েস লোদী বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে কী কারণে এই হত্যার হুমকি দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি। এছাড়া পুলিশ কমিশনারকে হুমকি দেওয়া সবগুলো আইডির লিঙ্ক পাঠিয়েছেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে তালা ও জেলা প্রশাসকের বদলি ইস্যুতে গত কয়েকদিন ধরে ফেসবুকে কিছু আইডি থেকে তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। মাজারের দানবাক্স সিলগালা করার পর এক প্রতিক্রিয়ায় কয়েস লোদী বলেছিলেন, মাজারের আয় ব্যয়ের স্বচ্ছতা আনার উদ্যোগকে তিনি সমর্থন করেন। তবে যে প্রক্রিয়ায় এই কাজটি করা হয়েছে তা সম্মানজনক হয়নি। মাজার কর্তৃপক্ষকে সাথে নিয়েই এই কাজটি করলে আরও ভালো হতো। তার এই মন্তব্য গণমাধ্যমে প্রকাশের পরই তাকে নিয়ে এ সমালোচনা শুরু করেন অনেকে এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে এসএমপি বিমান বন্দর থানার অফিসার ইনচার্জ শহিদুর রহমান বলেন, এখনো এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ দেওয়া হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।