সাতক্ষীরায় যুবদলের বিক্ষোভ মিছিল, অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ
কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকালে শহরের মাওয়া চাইনিজ রেস্টুরেন্টের সামনে থেকে এই মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না বাংলার সামনে সমাবেশে মিলিত হয়।
কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বিকালে শহরের মাওয়া চাইনিজ রেস্টুরেন্টের সামনে থেকে সাতক্ষীরা জেলা, সদর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এই প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না বাংলার সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, তরিকুল ইসলাম কল্লোল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চৌধুরী, সাবেক সহসাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, অ্যাডভোকেট হাসিব, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসআই আশাসহ জেলা, সদর উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।